1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাইফুল ইসলামের “রামগঞ্জের পথে পথে” অনন্য নজির স্থাপন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

ছাত্র রাজনীতি থেকে আন্তর্জাতিক উদ্যোক্তা—সাইফুল ইসলামের “রামগঞ্জের পথে পথে” অনন্য নজির স্থাপন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পঠিত
সাইফুল ইসলাম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাঁশঘর গ্রামের সন্তান সাইফুল ইসলাম ছাত্রজীবন থেকেই রাজনীতি, সংগঠন এবং সমাজসেবায় সক্রিয় এক পরিচিত মুখ। তৃণমূল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা এই ব্যক্তি একসময় রামগঞ্জ উপজেলার সাবেক ছাত্র নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান সাইফুল ইসলাম। প্রবাস জীবনেও তিনি শুধু পেশাগত সাফল্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ফ্রান্সে অবস্থানকালে তিনি ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলান।

বর্তমানে তিনি একজন সফল আন্তর্জাতিক উদ্যোক্তা। আন্তর্জাতিক ফুড চেইন ফ্রাঞ্চাইজির মালিক হিসেবে তার ব্যবসা বিভিন্ন দেশে বিস্তৃত। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মানবিক কাজেও তিনি সমানভাবে নিবেদিত।

saiful islam

বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় “আমরা বিএনপি পরিবার” নির্যাতিত নিপিড়ীত নেতাকর্মীদের পাশে দাড়ানোর সংগঠনে বিগত আন্দোলনের সময় হতে তার সামর্থ অনুযায়ী পৃষ্ঠপোষকতা করে আসছেন। বিএনপি-মনা সকল মানুষের সাহায্যের জন্য তার হাত সবসময় এগিয়ে এসেছে বলে জনস্রুতি রয়েছে।

নিজ উদ্যোগে এবং বন্ধুদের সহযোগিতায় তিনি পরিচালনা করছেন “রামগঞ্জের পথে পথে” নামে একটি ব্যতিক্রমধর্মী সমাজসেবামূলক কর্মসূচী। এই কর্মসূচীর মাধ্যমে দুস্থ থেকে নিম্ন-মধ্যবিত্ত মানুষের ঘরে ঘরে সহায়তার হাত পৌঁছে দিচ্ছেন তিনি। স্থানীয়দের মতে, এই উদ্যোগ ইতোমধ্যে রামগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

“রামগঞ্জের পথে পথে” কর্মসূচী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন বলেন, “সাইফুল ইসলাম সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আমরা তাকে রামগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দেখতে চাই।”

আরেকজন বাসিন্দা আব্দুল কাদেরের ভাষ্য, “তিনি প্রবাসে থেকেও এলাকার মানুষের জন্য যেভাবে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার মতো নেতৃত্বই এখন প্রয়োজন।”

স্থানীয় তরুণ রাকিব হোসেন বলেন, “মানুষের প্রতি তার দায়বদ্ধতা এবং আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আমরা চাই তিনি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পান।”

এলাকাবাসীর একটি অংশ মনে করছেন, এমন জনমুখী ও মানবিক নেতৃত্বের গুণাবলীর কারণে সাইফুল ইসলামকে রামগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দেখতে চান তারা। স্থানীয় পর্যায়ে ইতোমধ্যেই এ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দাবি উঠে আসছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..