1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জোরপূর্বক অন্যের জমিতে ফ্যাসিলিটিজ ভবন নির্মাণের অভিযোগ - Janatar Jagoron

মাদ্রাসার নামে জোরপূর্বক অন্যের জমিতে ফ্যাসিলিটিজ ভবন নির্মাণের অভিযোগ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত
ফ্যাসিলিটিজ ভবন
this is a collected or created picture for Janatar Jagoron news.

জামালপুর সদরে হরিণাকান্দা মাদারপুর দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীর নামে জোরপূর্বক অন্যের জমিতে ফ্যাসিলিটিজ ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুর বরাবর একটি অভিযোগ দাখিল করেন অভিযুক্তের পরিবার।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয় পরিবারের একজন তার অংশ ৫ শতাংশ মাদ্রাসায় দান করলেও সে নাবালক থাকায় তার অজান্তেই মাদ্রাসার কর্তৃপক্ষ সবার অংশের জমি দলিল করে নেয়। যা ভুয়া দলিল হিসেবে গণ্য আছে। দানকৃত জমির মালিক জিয়ার হোসেন ৬ শতাংশ জমির মালিক। উক্ত জমিতে মাদ্রাসার টয়লেট ও গাছপালা লাগানো আছে। এমতাবস্থায় মাদ্রাসার কর্তৃপক্ষ জোরপূর্বক ভুক্তভোগীর অবশিষ্ট সমস্ত জমিতে ফ্যাসিলিটিজ ভবন নির্মাণের কাজ শুরু করেছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের একজন নাম উল্লেখ করে বলেন মোখলেছ মাস্টার, বেলাল মাস্টার এবং আব্দুল হাই দপ্তরি জমিতে গেলে তাদের চাঁদাবাজি মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি প্রদান করেন। হুমকি ও হয়রানীর অভিযোগে ভুক্তভোগী জামালপুর কোর্টে দুইটি মামলা দায়ের করে যার নম্বর ১২৮/২০২৪ এবং ৫৩১/২০২৪।

this is a collected or created picture for Janatar Jagoron news.

ভুক্তভোগী পরিবারের আবেদন যেন তাদের পৈত্রিকসুত্রে প্রাপ্ত জমি তাদের দখলে বুঝিয়ে দেয়া হয়।

জামালপুর জেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..