1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সোনালী জুট মিলস জামে মসজিদ সংষ্কার শেষে উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সোনালী জুট মিলস জামে মসজিদ সংষ্কার শেষে উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত
সোনালী জুট মিল মসজিদের আধুনিক সংস্কারের উদ্বোধন

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী সোনালী জুট মিলের দীর্ঘদিনের পুরাতন জামে মসজিদের সংষ্কার কাজ শেষে আধুনিক মসজিদ ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হলো। এ উপলক্ষে ৩ অক্টোবর জুম্মাবাদ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সংস্কার পরবর্তী মসজিদের কার্যক্রম শুরু করা হলো।
মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলে তৎকালীন দেশের সব থেকে ধনী ব্যক্তিত্ব সোনালী জুট মিলসের মালিক মরহুম জহুরুল হক ১৯৬৬ সালে ঐতিহ্যবাহী সোনালী জুট মিলস জামে মসজিদটি নির্মাণ করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে এই মসজিদটি ক্রমেই ইবাদতের অনুপযোগী হয়ে মুসল্লিদের ইবাদতের বাধা সৃষ্টি হচ্ছিল । দীর্ঘদিন এই অবস্থা বিরাজ করলেও এগিয়ে আসেনি সোনালী জুট মিলস কর্তৃপক্ষ বা সরকারি অথবা বেসরকারি কোন সংস্থা। মসজিদটির দুরাবস্থা চোখে পড়ে স্থানীয় যুব সমাজের। সোনালী জুট মিলের আবাসিক কলোনিতে এক সময়ে বসবাসরত এক ঝাক তরুণ যুবকদের উদ্যোগে স্থানীয় এই যুবসমাজ মসজিদ সংস্কার ও আধুনিকায়নে এগিয়ে আসেন। সোনালী জুট মিলস কর্তৃপক্ষ এবং পরিচালনা কমিটির সমন্বয়ে তরুণদের নিয়ে মোঃ রুহুল আমিনকে সভাপতি এবং শেখ সালাউদ্দিন দুলালকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় মসজিদ সংস্কার কমিটি। এক সময়ে যারা কলোনীতে বসবাস করতো জীবন ও জীবিকার প্রয়োজনে এখন দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাহিরে ছড়িয়ে রয়েছে তারা র্দীঘদিনের পুরাতন ঐহিত্যবাহী এই মসজিদটি সংষ্কারের দায়িত্ব গ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
কতিপয় যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় সংস্কার কাজ শেষে গতকাল ৩ অক্টোবর জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে আধুনিক মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশেষ দোয়া ও তোবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি গোলামুর রহমান। এ সময় মীরেরডাঙ্গা জামিয়া কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, সোনালী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তামিম হুসাইন,সোনালী জুট মিলের সাবেক নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শেখ ইউনুস আলী, মসজিদ কমিটির সভাপতি আজিজুর রহমান, মসজিদ সংস্কার কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন দুলাল, মসজিদ কমিটির নেতা ওবায়দুর রহমান, সংস্কার কমিটির কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেন, সোনালী জুট মিলের প্রবীণ ব্যক্তিত্ব ফুল মিয়া, সাবেক ইমাম মাওলানা হাশেমসহ সোনালী জুট মিল কলোনিতে একসময়ে যাদের পথচারনায় মুখরিত ছিল সে সকল নবীন ও প্রবীণ ব্যক্তিত্ব এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মসজিদ কমিটির ওবায়দুর রহমান সকলের উদ্দেশ্যে সংস্কার কাজে আয় ও ব্যয়ের হিসাব তুলে ধরে পরবর্তী পরিকল্পনার কথা ব্যক্ত করেন এবং সংষ্কার কমিটির সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন দুলাল মসজিদের সংষ্কার কাজে এগিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বাকি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সকলের সহযোগিতার আহবান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..