1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কক্সবাজারে গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্য গ্রেফতার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

কক্সবাজারে গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
ইউপি সদস্য গ্রেফতার
this is a collected or created picture for Janatar Jagoron news.

শুক্রবার রাতে কক্সবাজারের কলাতলীর একটি রিসোর্টে অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয়” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা থেকে ১৯ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করে কক্সবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভা থেকে তাদের রাত সাড়ে ১২টায় আটক করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বাইসস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের। লিফলেট অনুযায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউল্লাহ খানও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইজুল আযীম নোমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

কলাতলীর ইউনি রিসোর্টে পার্বত্য অঞ্চল ও কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দুই শতাধিক ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে সভা চলাকালীন পুলিশ ও গোয়েন্দা সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তিন ঘণ্টা ধরে যাচাই-বাছাই করেন। সন্দেহজনক ১৯ জনকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটকদের মধ্যে দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা গেছে। তারা হলেন, সদরের চৌফলদন্ডী ইউনিয়নের মোহাম্মদ মিয়া এবং টেকনাফ উপজেলার জহির আহমেদ। জানা গেছে, তারা উভয়েই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

আটকদের ভাষ্যমতে, জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘মেম্বার অ্যাসোসিয়েশন’ আলোচনা সভা আয়োজন করেছিল। এ সময় পুলিশ ও অর্ধশতাধিক সমন্বয়ক ঘিরে ফেলে, এরপর পুলিশ ও পরিচয়ধারী সমন্বয়করা তল্লাশি ও যাচাই-বাছাই শুরু করেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের গোপন বৈঠকের তথ্য পাওয়ার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, হোটেল ঘিরে রাখায় আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পর্যটকরা হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, “আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এখানে উপস্থিত ইউপি সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

আটক হওয়া টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য জহির আহমেদ বলেন, “জেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত মেম্বার অ্যাসোসিয়েশনের আজকের আলোচনা সভায় প্রায় ৭০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলাম। দেশের সংকটময় সময়ে কীভাবে কাজ করা যায়, তা নিয়েই আলোচনা হচ্ছিল। হঠাৎ করেই পুলিশ ও সমন্বয়করা এসে আমাদের আটক করেন। যদি এটি কোনো গোপন বৈঠক হতো, তাহলে সড়কের পাশের রিসোর্টে এত বড় সভা হতো না। এটা আমাদের হয়রানি।”

মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম, যাকে পরে ছেড়ে দেওয়া হয়, জানান, “আজ আমাদের মেম্বার অ্যাসোসিয়েশনের বৈঠক ছিল যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষও ছিল। আমাদের সহকর্মীদের আটক করার তীব্র নিন্দা জানাই।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..