বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
মনপুরাবাসীর ঈদে ভালোবাসা ছড়িয়ে দিলেন রাজিব চৌধুরী!
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
মনপুরা উপজেলা যুব দলের সাবেক সভাপ্রতি জুবায়ের হাসান রাজিব চৌধুরী সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও দেশের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আজহা আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ ও ত্যাগের শিক্ষা দেয়। নবী ইব্রাহিম (আ.) এর সাহস ও ঈমানের গল্প থেকে আমরা মানবতার জন্য শিখি কীভাবে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই পবিত্র উৎসবে আমরা নিজেদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করার সুযোগ পাই।”
জুবায়ের হাসান রাজিব চৌধুরী আরো বলেন, “বর্তমান সময়ে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করা খুবই জরুরি। আমাদের রাজনৈতিক পার্থক্য ভুলে জাতির কল্যাণে কাজ করতে হবে। আমি প্রত্যাশা করছি, সবাই ঈদুল আজহার আনন্দ সামাজিক ঐক্য ও মানবিকতার মাধ্যমে উদযাপন করবো।”
তিনি বিশেষ করে যুবসমাজকে উদ্দেশ্য করে বলেন, “তোমাদেরই আগামী দিনের নেতৃত্ব। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অসামাজিক কার্যক্রম ও বিদ্বেষ থেকে দূরে থেকে দেশপ্রেমিক হয়ে এগিয়ে যাও।
তিনি সর্বস্তরের মানুষের কল্যাণ ও সুশাসনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দেন,
তার শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ঈদ উদযাপনের জন্য কাজ করে যাচ্ছেন।