1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শহীদ জিয়ার স্মরণে কেসিসি বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

শহীদ জিয়ার স্মরণে কেসিসি বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

শহীদ জিয়াউর রহমানের স্মরণে বিএনপির ঐক্যবদ্ধ কর্মসূচি শুরু!
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা, যোগিপোল ও আটরা গিলাতলা ইউনিয়ন এবং কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী গৃহীত কর্মসুচির গতকাল ৩১ মে শনিবার সকালে এ্যাজাক্স জুট মিলস পারিবারিক কলোনীতে কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্জ রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, মহানগর বিএনপি নেতা শরিফুল ইসলাম টিপু, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন।
কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো; আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু, আটরা গিলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো; জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা যুবদল নেতা শাহরিয়ার খান মাসুম, আলামিন হাওলাদার, খানজাহান আলী থানা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক হাবিবুর রহমান বিপ্লব, সদস্য সচিব মো; সিয়াম হোসেনসহ কেসিসি ২নং ওয়ার্ড ও থানা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে যথাযোগ্য মর্যাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে ৩১ মে শনিবার যোগীপোল ইউনিয়নে ৬,৭,৮,৯ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে যাব্দিপুর সরকারি স্কুল মাঠ প্রাঙ্গনে যোহরবাদ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং ইউনিয়নের বিভিন্ন লিল্লাহ বোর্ডিং এ এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মীল শওকত হোসেন হিট্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস ও খানজাহান আলী থানা সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন।
এ সময় কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বর শেখ আব্দুল সালাম, যোগিপোল ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান মোড়ল, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো; মামুন শেখ, মো; ইমদাদ হোসেন, থানা যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহেল, শাহরিয়ার খান মাছুম, থানা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান বিপ্লব, সদস্য সচিব মো; সিয়াম হোসেনসহ বিএনপি’র থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..