বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সাঘাটায় স্মরণীয় হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত দিবস।
আনোয়ার হোসেন রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম – এর ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। সাঘাটা উপজেলা বিএনপি’র আয়োজনে জুমারবাড়ি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, সাঘাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক, আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন-আহবায়ক আলাউদ্দিন মিয়া, উপজেলা ওলামাদলের আহ্বায়ক আইয়ুব হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাহিদ ইকবাল, জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোফাজ্জল হোসেন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এতিম বাচ্চাদের মধ্যে খাবারের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মসজিদে-মসজিদে জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।