1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় রিক্সার চালক কে পিটিয়ে জখম করলেন একটি বাড়ি একটি খামারের ফিল্ড অফিসার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

মনপুরায় রিক্সার চালক কে পিটিয়ে জখম করলেন একটি বাড়ি একটি খামারের ফিল্ড অফিসার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
একটি বাড়ি একটি খামার

সরকারি কর্মকর্তার লাঠিতে ভেঙে গেলো রিকশাচালকের স্বপ্ন!
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে ভোলা জেলা মনপুরা উপজেলায় দুই নং হাজীরহাট ইউনিয়ন এর চর যতিন এলাকায় অসহায় রিক্সার ড্রাইভার কে পেটালেন একটি বাড়ি একটি খামারে’র ফিল্ড অফিসার তৌহিদ ও তার পরিবারের সাত সদস্য । এতে গুরুতর আহত রিক্সার ড্রাইভার আবদুল কালাম কে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে চর যতিন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়ন এর বাসিন্দা মো: তৌহিদ(পিং: আবু তাহের), মো: মাইনুদ্দিন (পিং: আবু তাহের), মো: ফয়েজ ( পিং: আবু তাহের) সহ একই পরিবারের ৪ মহিলাও এই ঘটনার সাথে জড়িত ছিলেন। সর্ব সাং ২ নং হাজীরহাট ইউনিয়ন চর যতিন ৪ নং ওয়ার্ড। স্থানীয় সূত্রে আরও জানা যায় তৌহিদ একটি বাড়ি একটি খামারে’ র একজন ফিল্ড অফিসার হিসেবে নিয়োজিত আছেন। একই এলাকার বাসিন্দা মৃত সেকান্তর এর ছেলে মো: আবুল কালাম এর সাথে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়ান। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা আবুল কালাম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডক্টর জানান , আহত ব্যক্তির পায়ে এবং গায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা–নিরীক্ষা করে আহত আবুল কালাম কে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আপ্পান জানান, দীর্ঘদিন ধরে আবুল কালামের সঙ্গে প্রতিবেশী তৌহিদ এর বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। তৌহিদ পরিবারসহ সবাই চর যতিন এলাকায় বসবাস করেন। রমজান মাসে তৌহিদ একটি গাছ কাটলে আবুল কালাম বাদা দেয়।তখন আবুল কালাম বিষয়টি এলাকার লোকজন কে জানান। পর স্থানীয় লোকজন গাছটি যে অবস্থায় আছে রাখতে বলেন পরে একটি মিমাংসা হলে তার পর গাছ নিতে বলেন। কিন্তু আজ বেলা সাড়ে ১২ টার দিকে কাটা গাছ নিয়ে তৌহিদ ও পরিবারের সদস্যদের নিয়ে আবুল কালাম এর কাটা গাছটি জোর করে নিতে চাইলে বাধা দেওয়ায় দুপক্ষে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তৌহিদ সহ তার পরিবারের সদস্য রা রিক্সা চালক আবুল কালাম কে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

স্থানীয় লোকজন আরও জানান , আবু তাহের এর ছেলে তৌহিদসহ মোট সাতজন মিলে আক্রমণ করেন আবুল কালামকে। এতে গুরুতর আহত হন তিনি।

এ বিষয়ে তৌহিদ বলেন, আবুল কালাম আমার জায়গা থেকে গাছ কাটে রমজান মাসে এর পর আমি এলাকার লোকজনকে জানালে তারা এই বিষয় টি নিয়ে বসবেন বলে জানিয়েছেন। কিন্তু আজ কালাম গাছটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর পর আমার মা বাধা দিলে আমার মাকে ধাক্কা দিয়ে পানিতে পেলে দেয় কালাম। এর পর আমি এসে দেখি আমার মা পরে আছে। তিনি আরো জানান এর পর আমি এবং আমার ভাইয়েরা আসলে আমার ছোট ভাইকে গলা চেপে ধরে এর পর আমাদের মধ্যে হাতা হাতি শুরু হয়। এই মারামারিতে আমাদের কেউ হাসপাতাল যায়নি। আমরা থানায় একটি অভিযোগ করেছি।
এর আগের মারামারি সম্পর্কে জানতে চাইলে তৌহিদ বলেন এ ব্যাপারে আমি কিছু জানিনা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান , মারামারির ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। ঘটনা স্থানে খবর পয়ে আমাদের দুইজন পুলিশ সদস্য গিয়েছে দুই পক্ষে কে থানায় আসার কথা বলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..