1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভোলার মনপুরায় দুই শিক্ষার্থীর ট্যানেল হ্যান্ড পিকেসি এসবিডি বাছাই পর্বে উত্তীর্ণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ভোলার মনপুরায় দুই শিক্ষার্থীর ট্যানেল হ্যান্ড পিকেসি এসবিডি বাছাই পর্বে উত্তীর্ণ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত
ভোলার মনপুরা

মনপুরার দুই শিক্ষার্থী বাছাইয়ে উত্তীর্ণ, গর্বের মুহূর্ত!
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

গত ১৬ মে ২০২৫ পিকেসিএসবিডি’র ক্রিকেট ট্যালেন্ট হান্ট (২য় পর্ব ২০২৫)’ ভোলা জেলা বাছাই পর্ব অনুষ্ঠিত হয় । বাছাই পর্ব টি অনুষ্ঠিত হয় ভোলা জেলা স্টেডিয়ামে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভোলা জেলার মনপুরা থানার হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী, তারা হলেন(১)৮ম শ্রেনির মোঃ আফিফ আল ইসলাম, পিতা:মোঃ আমিরুল ইসলাম ফিরোজ। (২)৮ম শ্রেনির মোঃ সাহেদুর রহমান মাহিন, পিতা: মোঃ আব্দুর রহমান দুলাল।(৩) ৮ম শ্রেনির মোঃ জোবায়ের, পিং মোঃ বেলায়েত মাঝি।(৪) ৯বম শ্রেণীর মো:সাফায়েত, পিতা:মো:আতিকুর রহমান। এদের মধ্যে মিডিয়াম পেস বোলিং, ব্যাটিং ও উইকেট কিপিং ক্যাটাগরিতে নির্বাচিত হয় ২জন শিক্ষার্থী। তাদের নির্বাচিত হওয়ার সংবাদ পেয়ে বিদ্যালয়ের সকলে আনন্দ প্রকাশ করে এবং তাদের অভিনন্দন জানায়।

হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন,আমরা খুবই গর্বিত যে আমাদের স্কুল থেকে যে ৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে তাদের মধ্যে দুই জন ছাত্র ই ট্যালেন্ট হ্যান্ট (২য় পর্ব ২০২৫) খ’ শাখায় নির্বাচিত হয়েছে । আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি এবং তাদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।

অভিভাবক আব্দুর রহমান দুলাল বলেন আমার ছেলে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হওয়ায় আমি অনেক খুশি এবং গর্বিত। আমার ছেলে মোঃ সাইদুর রহমান মাহিন ছোট বেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তার আগ্রহ ছিল।এবং আমি বাবা হিসাবে ছেলেকে সকল প্রকার সাপোর্ট দিতাম। তা ছাড়া সে পড়াশোনাতেও অনেক ভালো ছাএ। আমি চাই আমার ছেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছাক।

শিক্ষার্থীরা জানান,আমাদের স্কুলের প্রধান শিক্ষক আলমগীর স্যারসহ অন্যান্য শিক্ষকেরা আমাদের অনেক উৎসাহ ও সাহস দিয়েছেন। সব সময় আমরা তাদের সহযোগিতা পেয়ে আসছি। আমরা তাদের কে কৃতজ্ঞতা জানাই।তারা আমাদের পথ চলার অনুপ্রেরণা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..