1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে দুর্নীতি ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে দুর্নীতি ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৩২ বার পঠিত
বোয়ালমারী পল্লী বিদ্যুৎ

দুর্নীতির দায়ে বিদ্যুৎ অফিসের মুখোমুখি জনগণের ক্ষোভ!
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে দুর্নীতি এবং অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার (২৮ মে) বেলা ১১টায় বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী গ্রাহকদের ভাষ্যমতে, অফিস কর্তৃপক্ষ নানা অনিয়মের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে। তারা অভিযোগ করেন, মিটারের ভুল রিডিং, অস্বাভাবিক ইউনিট বৃদ্ধি এবং পূর্বের বকেয়া না থাকা সত্ত্বেও বিল বৃদ্ধি করা হয়েছে।

ছোলনা গ্রামের মো. ওসমান গণি বলেন, “আমার মিটারের এডভান্স রিডিং এনে অতিরিক্ত বিল করা হয়েছে। মনে হচ্ছে তাদের কুরবানি ও বোনাসের জন্য আমাদের থেকে অতিরিক্ত বিল হাতিয়ে নিচ্ছে।”

শিরগ্রাম গ্রামের জুই আক্তার জানান, “আমরা বাড়িতে নিয়মিত থাকি না। গত মাসে ২০ ইউনিট বিল আসলেও এবার তা বেড়ে ৬৫ ইউনিট হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

অপরদিকে কামারহিলা গ্রামের কামরুল ইসলাম অভিযোগ করেন, “বিগত মাসগুলোতে আমার বিল আসত ৫০০ থেকে ৬০০ টাকা। অথচ গত দুই মাসে ৪ হাজার টাকা বিল এসেছে। এটা চরম অন্যায়।”

বিক্ষোভ চলাকালে গ্রাহকরা নানা স্লোগান ও প্রতিবাদ জানান এবং সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সোচ্চার হন।

এ বিষয়ে বোয়ালমারী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে ফরিদপুরে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছি। অতিরিক্ত বিলের বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান করা হবে।”

বিক্ষুব্ধ গ্রাহকরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং সুষ্ঠু সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..