1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গুগল আনছে ‘এআই মোড’, সার্চ হবে আরও সহজ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

গুগল আনছে ‘এআই মোড’, সার্চ হবে আরও সহজ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫০ বার পঠিত
এআই মোড

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং এর ব্যবহার ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে। নতুন এক পদক্ষেপ হিসেবে, গুগল সার্চে যুক্ত হতে চলেছে ‘এআই মোড’। এই মোডের মাধ্যমে, চ্যাটজিপিটির এআইভিত্তিক সার্চ ফিচার ব্যবহার করে, ব্যবহারকারীরা শুধুমাত্র সাধারণ কীওয়ার্ডের বদলে সরাসরি কথোপকথন চালিয়ে বিভিন্ন তথ্য জানতে পারবেন। সবচেয়ে বড় বিষয়, অনুসন্ধান ফলাফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকও সরাসরি পাওয়া যাবে। গুগল এবার সেই একই পথ অনুসরণ করে, বর্তমান সার্চ ব্যবস্থার পাশাপাশি ‘এআই মোড’ নামে নতুন এক সুবিধা চালু করতে যাচ্ছে।

এখনো পর্যন্ত, গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ সুবিধা রয়েছে, যেখানে সার্চ ফলাফলের শীর্ষে এআই থেকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত উত্তর পাওয়া যায়। তবে নতুন এআই মোডটি হবে আরও উন্নত, যা আলাদা একটি ট্যাবে থাকবে এবং ব্যবহারকারীরা ইচ্ছেমত এটি সক্রিয় করতে পারবেন। গুগল জানিয়েছে, এই মোড ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর ছাড়াও আরও বিশ্লেষণমূলক এবং সংগঠিত তথ্য উপস্থাপন করবে। এতে তথ্যসূত্রের লিংকও সহকারে থাকবে।

প্রযুক্তি বিষয়ক নাইনটুফাইভগুগল ওয়েবসাইট জানাচ্ছে, গুগল ইতিমধ্যে এআই মোডের কার্যকারিতা পরীক্ষা করছে এবং শিগগিরই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..