1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হাতের নখ বড় রাখা নিয়ে যা বলছে ইসলাম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

হাতের নখ বড় রাখা নিয়ে যা বলছে ইসলাম

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পঠিত
হাতের নখ বড় রাখা

ট্রেন্ডের নখ কি পবিত্রতা নষ্ট করছে? জেনে নিন আজ!
অনলাইন ডেস্ক

নতুন ফ্যাশন ধারার প্রতি মানুষের আগ্রহ এখন আকাশচুম্বী। প্রতিনিয়ত পরিবর্তনশীল ট্রেন্ডে কেউ সাজে পায়ের নখে রঙ, কেউ আবার শখ করে রাখেন হাতের নখ বড়। কিন্তু এই আধুনিক রুচির রূপ কতটুকু ধর্মসম্মত—সে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে ইসলাম ধর্মে নখ বড় রাখা কতটা গ্রহণযোগ্য, তা জানেন না অনেকেই।

ইসলামic শরিয়তে নখ বড় রাখা নিরুৎসাহিত—এমনকি অনেক ফকিহ একে সরাসরি নাজায়েজ বলে মত দিয়েছেন। নিয়মিত নখ ছাঁটা ও পরিচ্ছন্ন রাখা ইসলামের মৌলিক ফিতরাত বা প্রাকৃতিক সুন্নতের অংশ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘পাঁচটি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত: খৎনা, নাভির নিচের লোম পরিষ্কার, নখ কাটা, বগলের লোম উঠানো ও গোঁফ ছোট করা।’ (ইবনে মাজাহ, হাদিস: ২৯২)

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, ফিতরাত-সম্পর্কিত এসব কাজ ৪০ দিনের মধ্যে অন্তত একবার করা আবশ্যক—তা না হলে তা অবহেলা হিসেবে গণ্য হবে। (মুসলিম, হাদিস: ২৫৮)

বিখ্যাত ফকিহ ইমাম নববী (রহ.) বলেন, নখ কাটা নারী-পুরুষ উভয়ের জন্যই সুন্নাত। (আল-মাজমু: ১/৩৩৯) পাশাপাশি, যদি নখ বড় হয়ে যায় এবং অজুর সময় তার গোড়ায় পানি না পৌঁছে—তাহলে সেই অজু হবে অকার্যকর। (খুলাসাতুল ফাতাওয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ২২)

আরও চমকপ্রদ ঘটনা বর্ণনা করেন আবু ওয়াসিল। তিনি একবার সাহাবি আবু আইয়ুব আনসারি (রা.)-এর সঙ্গে দেখা করলে, তার বড় নখ দেখে তিনি বলেছিলেন, ‘তুমি তো আকাশের খবর জানতে চাও, অথচ তোমার নখ পাখির মতো যেখানে ময়লার স্তূপ জমে থাকে!’ (মুসনাদে আহমদ, হাদিস: ২৩০১১)

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..