শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
প্রকাশ দত্ত, রাউজান, চট্টগ্রাম
দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরার শীল পাড়া গ্রামে দোলপূর্ণিমার শুভ উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আধ্যাত্মিক উন্মাদনায় মুখর হয়ে উঠেছিল। ১৩-১৪ মার্চের এই ব্যতিক্রমী উৎসবে হাজারো ভক্তের সমাগম ঘটে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উদযাপন উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, দোল পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, দোল পরিক্রমা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্নপ্রসাদ বিতরণ এবং তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।
মহোৎসবের প্রথম দিনেই গীতার শাশ্বত বাণী তুলে ধরেন ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ওমানন্দ ব্রহ্মচারী, আর সেই সঙ্গে কীর্তনের সুরের জাদু ছড়ান অন্ধ কাজল। গভীর ভক্তিরস ও সুরের মূর্ছনায় শীল পাড়ার আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।
মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি পুতুল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহোৎসবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্যামল শীল, সাংগঠনিক সম্পাদক রুবেল শীল ও রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
বিশেষ সম্মানিত উপদেষ্টা হিসেবে লালু শীল, বিকাশ শীল, বাবুল শীল, ধনা শীল, বিজয় শীল, রনজিত শীল, শিবু শীল, রূপন শীল, অরুণ শীল, চন্দন শীল, খোকন শীল, রবি শীল, স্বপন শীল, তপন শীল, নয়ন শীল, পরিমল শীল, অমল শীল ও শ্যামল শীল উপস্থিত থেকে উৎসবের গৌরব বাড়িয়েছেন।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উত্তম দে, বিকাশ শীল, পিন্টু শীল, জুয়েল শীল, পায়েল শীল, হৃদয় শীল, সুদীপ শীল, সুকান্ত শীল, টিটু শীল, পলাশ শীল, জিসান শীল, অভি শীল, অমিশা শীল, অন্তু শীল, প্রান্ত শীল, নিরব শীল, জিগার শীল, সবুজ শীল, তীর্থ শীলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন, যারা এই বিশাল আয়োজনে অনবদ্য ভূমিকা রেখেছেন।
দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে ঘিরে শীল পাড়া যেন এক স্বর্গীয় অনুভূতির গ্রামে পরিণত হয়েছিল। বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের ঢলে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। ধর্মীয় আচার, কীর্তন, সংস্কৃতি আর আধ্যাত্মিক আনন্দের স্রোতে ভাসে শীল পাড়া, যা অনেকের জন্যই এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।