রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সাদিকা জাহান
গালের ত্বকের গর্ত নিয়ে অনেকেই উদ্বিগ্ন। যখন এগুলো বড় হয়ে যায়, তখন তেল এবং ধুলোময়লা জমে যাওয়া বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। অনেক সময় এ কারণে ব্রণ বা র্যাশের সমস্যাও বাড়তে পারে।
ত্বকের পেশি ক্রমাগত সঙ্কুচিত ও প্রসারিত হওয়া এবং সময়ের সাথে সাথে শিথিলতা আসায় গালের এসব গর্ত বড় হতে থাকে। এর ফলে ত্বক বয়স্ক এবং শিথিল দেখায়। এই সমস্যা সমাধানে বিশেষ যত্ন নেওয়া জরুরি।
১. ব্যস্ততা সত্ত্বেও রাতে বাসায় ফিরে মুখ পরিষ্কার করা উচিত। এই সময় আপনি মাইল্ড এক্সফোলিয়েটর বা স্ক্রাব ব্যবহার করতে পারেন।
২. সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
৩. ত্বকের পেশি সঙ্কুচিত ও প্রসারিত হওয়ার ফলে গর্তগুলিতে প্রভাব পড়ে। ত্বকের স্থিতিস্থাপকতা ঠিক না থাকলে এসব গর্ত বড় হয়ে যায়। এই সমস্যা দূর করতে পর্যাপ্ত পানি পান করা উচিত এবং ত্বকে পানি ধরে রাখার ক্ষমতাসম্পন্ন প্রসাধনী ব্যবহার করা উচিত।