1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চুলের শুষ্কতা ও খুশকির যন্ত্রণায় ভুগছেন? এই উপায়গুলো আপনাকে বাঁচাবে! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

চুলের শুষ্কতা ও খুশকির যন্ত্রণায় ভুগছেন? এই উপায়গুলো আপনাকে বাঁচাবে!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
চুলের শুষ্কতা

সাদিকা জাহান

শীতকালে ত্বকের শুষ্কতা যেন এক অনিবার্য সমস্যা। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকার কারণে শুধু হাত-পায়ের ত্বকই নয়, মাথার স্ক্যাল্পও শুকিয়ে যেতে থাকে। অতিরিক্ত শুষ্কতার ফলে স্ক্যাল্পে দ্রুত ফাঙ্গাস জন্মায়, যার ফলে দেখা দেয় খুশকির সমস্যা। এর পাশাপাশি চুলকানি ও চুল পড়ার সমস্যাও বেড়ে যায়।

তবে চিন্তার কিছু নেই! ঘরোয়া কিছু উপাদান সহজেই এই সমস্যার সমাধান করতে পারে। আমাদের আশেপাশেই এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে, যা স্ক্যাল্পের শুষ্কতা দূর করতে পারে নিমেষেই। ভারতীয় লাইফস্টাইলভিত্তিক সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদনে এমন কিছু কার্যকরী উপায়ের কথা বলা হয়েছে—

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য, যা শুষ্ক স্ক্যাল্পের সমস্যার কার্যকর সমাধান দিতে পারে। কয়েক ফোঁটা টি ট্রি অয়েল নারকেল তেল, অলিভ অয়েল বা জোজোবা অয়েলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করার পর আরও ১০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

ক্যাস্টর অয়েল

এই তেল চুলের গোড়া মজবুত করে এবং স্ক্যাল্পের শুষ্কতা কমিয়ে দেয়। অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যসম্পন্ন। শ্যাম্পুর আগে কিছুক্ষণ স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন, এটি চুলের শুষ্কতা দূর করবে।

আপেল সাইডার ভিনেগার

একটু পানির সঙ্গে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে নিন। পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে।

নারকেল তেল

খুশকি ও শুষ্ক স্ক্যাল্পের সমস্যা কমাতে নারকেল তেল অত্যন্ত উপকারী। স্ক্যাল্পে তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন, তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

কলা, মধু ও অ্যাভোকাডো মাস্ক

সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে। পাকা কলা ও অ্যাভোকাডো ভালোভাবে মিশিয়ে তার সঙ্গে এক চামচ মধু যোগ করুন। এই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

নারকেল তেল, অলিভ অয়েল, মধু ও টক দই

দুই চামচ নারকেল তেলের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল, মধু ও টক দই ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১০ মিনিট ম্যাসাজ করার পর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে শীতকালে শুষ্ক স্ক্যাল্পের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..