1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পেঁয়াজের রস কি সত্যিই চুল গজাতে সাহায্য করে? জানুন বিস্ময়কর তথ্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

পেঁয়াজের রস কি সত্যিই চুল গজাতে সাহায্য করে? জানুন বিস্ময়কর তথ্য

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পঠিত
পেঁয়াজের রস

সাদিকা জাহান

পেঁয়াজের উপকারিতা অনেক হলেও এর গন্ধের কারণে অনেকেই এটি চুলে ব্যবহার করতে চান না। তবে এখন বাজারে বিভিন্ন শ্যাম্পু, কন্ডিশনার ও তেলে পেঁয়াজের নির্যাস মেশানো হয়, যা ব্যবহার করলে গন্ধের সমস্যাও কমে।

ঘরোয়া টোটকা হিসেবে পেঁয়াজের রস চুলের বিভিন্ন সমস্যার সমাধানে জনপ্রিয়। এটি নতুন চুল গজাতে সাহায্য করে এবং মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। পাশাপাশি পেঁয়াজের রস চুলের প্রধান উপাদান কেরাটিনের মান উন্নত করে। যদিও তীব্র গন্ধের জন্য অনেকে এটি ব্যবহার করতে চান না, তবে প্রসাধনী কোম্পানিগুলো পেঁয়াজের নির্যাসযুক্ত পণ্য তৈরি করছে, যেখানে সুগন্ধি মেশানোর ফলে গন্ধ সমস্যা থাকে না। কিন্তু কী এমন আছে পেঁয়াজে, যা চুলের জন্য এত উপকারী?

নতুন চুল গজাতে পেঁয়াজ কীভাবে কাজ করে?

১) পেঁয়াজের রসে থাকা সালফার চুলের ফলিকলকে উদ্দীপিত করে, যা নতুন চুল গজাতে সহায়ক।
২) মাথার ত্বকে ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণ হলে চুল পড়ার হার বেড়ে যায়। পেঁয়াজের রস সংক্রমণ প্রতিরোধে কার্যকর।
৩) এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, ফলে চুলের ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

কীভাবে পেঁয়াজের রস তৈরি করবেন?

পেঁয়াজ ব্লেন্ডারে বেটে বা মিক্সারে মিহি করে নিন। এরপর পাতলা সুতির কাপড়ে বা ছাঁকনি দিয়ে ছেঁকে রস বের করে নিন।

পেঁয়াজের রস কীভাবে ব্যবহার করবেন?

যদি মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়, তাহলে আগে শ্যাম্পু করুন। তবে ভিজে চুলে পেঁয়াজের রস মাখা ঠিক নয়, আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপর তুলোর সাহায্যে পেঁয়াজের রস মাথার ত্বকে লাগিয়ে নিন। কমপক্ষে আধ ঘণ্টা রাখুন। যদি গন্ধ বা ঝাঁঝ সমস্যা না করে, তাহলে সারা রাত রেখেও দিতে পারেন। পরদিন শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করলেই কাজ শেষ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..