1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রমজানের পবিত্রতা রক্ষায় হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রমজানের পবিত্রতা রক্ষায় হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২২ বার পঠিত
রমজানের পবিত্রতা রক্ষায় হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে হিংসা-বিদ্বেষ ও সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ মার্চ) মাহে রমজান উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।

তিনি বলেন, “আসুন, রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ ও অশান্তি পরিহার করি। ধৈর্য ও সংযমের চর্চার মধ্য দিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করি। এ মাস আত্মশুদ্ধির, তাই সিয়ামের পাশাপাশি কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগিতে আত্মনিয়োগ করি।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “রমজান ধনী-গরিবের ব্যবধান ঘুচিয়ে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। আত্মসংযমের মাধ্যমে এ মাসে অন্তর পরিশুদ্ধ হয়, যা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের এক অনন্য সুযোগ।”

তিনি দেশবাসীর উদ্দেশে দোয়া করে বলেন, “মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে রমজানের শিক্ষার বাস্তবায়ন ঘটানোর তৌফিক দান করুন। এ মাস আমাদের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি ও কল্যাণ। আল্লাহ আমাদের ক্ষমা করুন ও হেফাজত করুন—আমিন।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..