1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে ৭ জন আহত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে ৭ জন আহত

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত
শাহজালালে অগ্নিকাণ্ডে থমকে বিমান চলাচল

অনলাইন ডেস্ক ,

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটসহ বিভিন্ন বাহিনী টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অগ্নিনির্বাপণে নৌ ও বিমানবাহিনীর ইউনিটও যুক্ত হয়েছে, চারদিক ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের ৭ সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশের একটি অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকেই আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে থাকা দাহ্য রাসায়নিক পদার্থের কারণে মুহূর্তেই আগুন পাশের গুদামঘরে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার ঘন কালো মেঘে এলাকা অন্ধকার হয়ে যায়, সৃষ্টি হয় আতঙ্কের।

ফায়ার সার্ভিস এখনো অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি। তবে উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণের তৎপরতা অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..