1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফজলু ওস্তাদের স্বপ্ন রক্ষা করে হকিতে উজ্জ্বল ভবিষ্যতের আশা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ফজলু ওস্তাদের স্বপ্ন রক্ষা করে হকিতে উজ্জ্বল ভবিষ্যতের আশা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
ফজলু ওস্তাদের স্বপ্ন

সাংবাদিকদের সঙ্গে দেখা হলে তিনি প্রায়ই বলতেন, ‘একদিন আরমানিটোলা স্কুলে আসুন। বাচ্চাদের নিয়ে আমার হকি প্রশিক্ষণটি দেখে যাবেন।’

তাঁর অনুরোধে সাড়া দিয়ে বহু সাংবাদিকই পুরান ঢাকার হকির কেন্দ্র আরমানিটোলা স্কুলে গিয়েছেন, যেখানে এলাকার ছোট ছোট ছেলেদের হকি শেখাতেন ফজলুল ইসলাম। দিন যতই এগিয়েছে, ততই তিনি হয়ে উঠেছেন ‘ফজলু ওস্তাদ’। নিবেদিতপ্রাণ সেই হকি খেলোয়াড়, সংগঠক, এবং কোচ ফজলু ওস্তাদ গত ৪ সেপ্টেম্বর মারা যান। বাংলাদেশের হকির জন্য তাঁর মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি।

এমন নিবেদিতপ্রাণ হকি কোচ বাংলাদেশে আর খুঁজে পাওয়া যায় না। যদিও তিনি শারীরিকভাবে নেই, তবুও তাঁর হকি-স্বপ্ন বাঁচিয়ে রাখতে পুরান ঢাকার হকি খেলোয়াড়, সংগঠক ও আম্পায়াররা অপেক্ষা করছেন সুদিনের। তাঁদের উদ্যোগে ৯ অক্টোবর থেকে তৃণমূলে ফজলু ওস্তাদের হকি একাডেমির কার্যক্রম শুরু হয়েছে।

আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ে একটি ছোট উঠানে বসানো টার্ফে ‘ওস্তাদ ফজলু তৃণমূল পাঠশালা’র আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুক্রবার হয়েছে। আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, আহমেদ বাওয়ানী স্কুল, কসাইটুলী মুসলিম স্কুল, হাম্মাদিয়া স্কুল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল, মাহুতটুলী প্রাথমিক বিদ্যালয়সহ ৮টি স্কুলের ৬৫ শিশু-কিশোর ৯ দিনের অনাবাসিক এই ক্যাম্পে অংশগ্রহণ করছে।

শিশু-কিশোরদের মধ্যে অনেকেই বলেছে, পুরান ঢাকার হকির অন্যতম জনপ্রিয় মুখ কামাল, জিমির মতো হতে চায়। কারও কারও ইচ্ছা বড় হয়ে ঢাকার বড় দলে খেলার। একসময় আরমানিটোলা থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলতেন। কিন্তু এখন সেটি অনেক কমে গেছে।

সেই ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাকসুদ আলম হাবুলের, ‘আমরা আবার আগের মতো পুরান ঢাকা থেকে জাতীয় দলে বেশি বেশি খেলোয়াড় সরবরাহ করতে চাই।’ হকি আম্পায়ার ইসমাইল হোসেনের কথা, ‘আরমানিটোলার হকি ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব।’

একাডেমির প্রতি বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সেলিম লাকি। ফজলু তৃণমূল একাডেমির কার্যক্রম চালুতে ভূমিকা রাখা বাংলাদেশের আন্তর্জাতিক এলিট হকি আম্পায়ার বলেছেন, ‘সবার সহযোগিতা পেলে আমরা সফল হতে পারব। আমরা চাই ফজলু ওস্তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে। তিনি চলে গেলেও তাঁর রেখে যাওয়া প্রশিক্ষণ কার্যক্রম আমরা চালিয়ে নেব।’

পুরান ঢাকার হকির অন্যতম বড় নাম জাতীয় দলের সাবেক খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত এই একাডেমির মাধ্যমে ওই এলাকার নতুন প্রজন্মকে গড়ে তোলার কথা বলেছেন। এখানে প্রশিক্ষণ দিচ্ছেন সাবেক হকি খেলোয়াড় জামাল হায়দার, মাকসুদ আলম হাবুল, শওকত আলী, আম্পায়ার ইসমাইল হোসেন, এবং সেলিম লাকি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..