মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শক্তি আসছে! ঘূর্ণিঝড়ের নামেই লুকিয়ে অশনিসংকেত
অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্টির অপেক্ষায় থাকা পরবর্তী তিনটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১২ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ঘূর্ণিঝড় তিনটির নাম যথাক্রমে— শক্তি (Shakti), মোন্থা (Montha) ও সেনিয়ার (Senyar)। তবে উচ্চারণে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
এর মধ্যে ‘শক্তি’ নামটি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা, ‘মোন্থা’ নামটি এসেছে থাইল্যান্ডের কাছ থেকে এবং ‘সেনিয়ার’ নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
প্রসঙ্গত, ২০০০ সালেই বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) উদ্যোগে বঙ্গোপসাগর ও আরব সাগর ঘিরে থাকা ১৩টি দেশ মিলে ১৬৯টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নামের একটি তালিকা তৈরি করে।
তবে শুধুমাত্র কোনো ঘূর্ণিঝড়ের জন্য নাম নির্ধারিত থাকলেই যে সেটি বাস্তবেই তৈরি হবে— তা নয়। আবহাওয়ার গাণিতিক পূর্বাভাস বিভিন্ন সময়ে পরিবর্তিত হতে পারে। তাই নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করাই যুক্তিসঙ্গত।
তালিকাভুক্ত আগামি ও পূর্ববর্তী ঘূর্ণিঝড়গুলোর নাম দেখতে চাইলে নিচের ওয়েবসাইটগুলো ঘুরে দেখতে পারেন:
১. https://live8.bmd.gov.bd//p/Cyclone-Names
২. https://wmo.int/…/northern-indian-ocean-names-arabian…