1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় শক্তি: ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আসছে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় শক্তি: ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আসছে

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত
ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে দেশজুড়ে

অনলাইন ডেস্ক,

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড়ের শক্তিতে পরিণত হয়েছে। যদিও নিম্নচাপটির কেন্দ্র বাংলাদেশ থেকে দূরে, তার প্রভাব ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি জানান, সকাল ৯টার সময় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার অনুযায়ী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অবস্থান করছে, যা কোলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করতে পারে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো এটিকে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করছে।

পলাশ আরও বলেন, ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশের ওপর না এলে ও এর প্রভাবে বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের উপর আগামী ৫ অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের ১২০ ঘণ্টার সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..