1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামের নিয়োগ বাতিল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামের নিয়োগ বাতিল, অতিরিক্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত
নিয়োগ বাতিল
this is a collected or created picture for Janatar Jagoron news.

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক হিসেবে অস্থায়ী পদে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলামের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিয়মের কারণে এক মাসের বেতন ভাতা গ্রহণ করায় তাকে তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগ বাতিলের ওই চিঠিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে আপনাকে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক (অস্থায়ী) পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লেখিত শর্তাবলীর ১নং শর্ত অনুযায়ী যে শিক্ষকের শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে আপনাকে নিয়োগ প্রদান করা হয়েছিল, সে শিক্ষক শিক্ষা ছুটি শেষে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বিভাগে যোগদান করেছেন। বর্তমানে এ বিভাগে কোনো শিক্ষক শিক্ষা ছুটিতে না থাকায় আপনার শিক্ষা ছুটিজনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক (অস্থায়ী) পদের নিয়োগ বাতিল করা হলো। এ আদেশ চলতি বছরের ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এছাড়া, আপনি গত ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বেতন ও ভাতা বাবদ ৬২,৩৭৭ টাকা অতিরিক্ত গ্রহণ করেছেন। এ কারণে অতিরিক্ত দেওয়া বেতন ও ভাতা বিশ্ববিদ্যালয় তহবিলে দ্রুত জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

যেভাবে নিয়োগ পান ছাত্রলীগ নেতা মনিরুল:

গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক নিয়োগে ‘জালিয়াতির আশ্রয়’ নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামকে। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় সব প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো কথা থাকলেও স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম অবস্থানে থাকা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবেদা আক্তারকে জানানো হয়নি। তিনি ভালো ফলাফলের জন্য প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেয়েছিলেন। ওই পদে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দাবি করা হয় যে, জোবেদাকে কল করে জানানো হয়েছে, তবে তার ফোন নম্বরের কল রেকর্ড ও গ্রামীণফোন সেন্টার থেকে প্রাপ্ত কল লিস্টে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো কলের প্রমাণ পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী, চিঠি, ই-মেইল, কল কিংবা এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানানো উচিত ছিল, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন পালন করেনি।

এদিকে, নিয়ম ভেঙে সদ্য নিয়োগপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা মো. মনিরুল ইসলামের নিয়োগের জন্য ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলীকে ১২ সেপ্টেম্বর শিক্ষা ছুটিতে পাঠানো হয়। এরপর ২০ সেপ্টেম্বর পরীক্ষা বোর্ড গঠন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..