1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের স্কলারশিপের সুযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

আইইএলটিএস ৬.৫ বা টোফেলে ৯০ স্কোরে নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের স্কলারশিপের সুযোগ!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত
স্কলারশিপের সুযোগ
this is a collected or created picture for Janatar Jagoron news.

নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়ন করতে স্কলারশিপ প্রদান করছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নন-ইউরোপীয় ইউনিয়ন (নন-ইউ) উভয় অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি অব টোয়েন্টি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

সুবিধাসমূহ— স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা এক বছরের জন্য সর্বনিম্ন ৩ হাজার ইউরো থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো পর্যন্ত পাবেন (১ ইউরো = ১২৮ টাকা ৮৬ পয়সা, ১০ নভেম্বরের বিনিময় হার অনুযায়ী)।

আবেদনের জন্য যোগ্যতা—

  • আবেদনকারীকে ২০২৫/২০২৬ (সেপ্টেম্বর) শিক্ষাবর্ষে ইউনিভার্সিটি অব টোয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর যেকোনো একটিতে ভর্তির প্রক্রিয়ায় থাকতে হবে।
  • আবেদনকারীর একটি স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ বা টোফেলে ন্যূনতম ৯০ স্কোর প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া— প্রথম ধাপে আবেদনকারীকে ইউনিভার্সিটি অব টোয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। এর পর, (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পাওয়ার পর, আবেদনকারী তাঁর স্টুডেন্ট আইডি নম্বরসহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫।

*অনলাইনে আবেদন এবং বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

    পোস্টটি শেয়ার করুন

    এই বিভাগে আরও খবর..