1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ছিল ভুল সিদ্ধান্ত: রিজভী - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ছিল ভুল সিদ্ধান্ত: রিজভী

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত
রিজভী
this is a collected or created picture for Janatar Jagoron news.

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো একেবারে সঠিক সিদ্ধান্ত নয়। খন্দকার মোশতাকও বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন, তবে পরবর্তীতে জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, জাতীয় পর্যায়ে যাদের অবদান রয়েছে, তাদের সম্মান জানানো উচিত। কেউ যদি কোনো অপরাধ করে, তখন তা ইতিহাস ও জনগণ বিচার করবে। আওয়ামী লীগের মত সংকীর্ণমনা দল বিএনপি নয়। মুজিবের ছবি তুলে ফেলা উচিত হয়নি, কারণ বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো ঠিক হয়নি। খন্দকার মোশতাকও তাঁর ছবি নামিয়েছিলেন, তবে জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। বলেন, শেখ হাসিনার শাসনামলে, ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও অনেককে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র বিএনপির সাথে যুক্ত থাকার কারণে। রাজনৈতিক কারণে অনেকেই বঞ্চিত হয়েছেন, তাদের অনেকেই একই পদে ১৫-১৬ বছর কাজ করেছেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কম অত্যাচার করতেন, তাহলে তাকে দেশ ছাড়তে হতো না। তিনি জানেন, কাকে কাকে গুম করা হয়েছে এবং কার প্রতি অন্যায় করা হয়েছে। অন্যায় করলে কেউই নিজ দেশে থাকতে পারে না, তাকে পালাতে হয়।

বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ও সচিবদের বিষয়ে রিজভী বলেন, আজ যারা এসব পদে আছেন, তাদের কোনো বিশেষ অবদান নেই। তারা গণতন্ত্রের জন্য কোনো আন্দোলনে অংশগ্রহণ করেননি, বরং আন্দোলন থামানোর চেষ্টা করেছিলেন। ড্যাবের ডাক্তাররা যখন ন্যায্য কথা বলেন, তখন তারা বিরক্ত হন। যেসব ডাক্তাররা আন্দোলনের পক্ষে ছিলেন, তাদের কথা উল্লেখ করে রিজভী বলেন, “আজকের শেখ হাসিনার সরকারের পতন হলে তাদের চাকরি থাকবে না।”

তিনি আরো বলেন, “আপনাদেরকেও চিনে রাখছি। আপনারা শেখ হাসিনার দোসর।”

এদিকে, বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর খবর প্রকাশ পেয়েছে। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম সোমবার তার ফেসবুক পেজে এই তথ্য জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..