1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অজ্ঞাত স্থান থেকে ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির ঝাঁঝালো বক্তব্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

অজ্ঞাত স্থান থেকে ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির ঝাঁঝালো বক্তব্য

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত
ছাত্রলীগের সভাপতি

শেখ হাসিনাকে ঘিরে যে বিচারিক প্রহসন চলছে, তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে অজ্ঞাতস্থান থেকে বিবৃতি দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যৌথ বিবৃতিতে তারা বলেন, “অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবৈধ সরকারের পরিচালনায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের বিচার শুরু হয়েছে। শেখ হাসিনার মতো মানুষের প্রতি কোনো ষড়যন্ত্র বাংলাদেশ মেনে নেবে না। জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে এবং ছাত্রলীগ এই লড়াইয়ে অটল।”

বিবৃতিতে আরও বলা হয়, “সরকারি চাকরিতে কোটা আন্দোলনের সময় শান্তিপূর্ণ ও আইনানুগ সমাধানের বদলে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী সংগঠনগুলোর সহায়তায় রাজনৈতিক দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার ঘোষণা সম্পূর্ণরূপে ঘৃণ্য। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ইনডেমনিটি অর্ডিন্যান্সের পুনঃপ্রকাশ ঘটিয়ে এবং অপরাধীদের মুক্তির মাধ্যমে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের প্রকৃত উদ্দেশ্য ছাত্রসমাজের সামনে স্পষ্ট হয়ে গেছে।”

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, “শেখ হাসিনা অপরাধীদের চিহ্নিত করতে বিচারবিভাগীয় তদন্ত ও জাতিসংঘের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু আইনানুগ প্রক্রিয়া বন্ধ করে অবৈধ সরকার পরিকল্পিতভাবে দায়মুক্তির মাধ্যমে খুনিদের রক্ষা করতে চাইছে। পঁচাত্তরের খুনিরা যেমন ইনডেমনিটির আড়ালে রক্ষা পায়নি, চব্বিশের খুনিরাও দায়মুক্তি পাবে না।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..