1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘আমি আওয়ামী লীগের কমিটিতে নেই: একটি রাজনৈতিক বাস্তবতা’ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

‘আমি আওয়ামী লীগের কমিটিতে নেই: একটি রাজনৈতিক বাস্তবতা’

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
একটি রাজনৈতিক বাস্তবতা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ২০ দিন কারাবাসের পর বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে ফিরেছেন।

এদিন বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এম এ মান্নানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরভর্তি মানুষের সমাগম। নামাজ শেষে এম এ মান্নান সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

এম এ মান্নান জানান, “জুলাই মাসের ২৪ তারিখ থেকে আজ পর্যন্ত আমি শান্তিগঞ্জে অবস্থান করছি। এর মধ্যে ২০ দিন আমি কারাগারে ছিলাম। আমাকে সুনামগঞ্জের একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। ৪ আগস্টে সুনামগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে আমিসহ আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বিষয়ে আমার কিছু জানা ছিল না। গায়েবি মামলা কি না, জানি না। আমি কারো পরিচিতও নই।”

তিনি আরও বলেন, “গত তিন মাসে আমি একবারও সুনামগঞ্জ শহরে যাইনি। সেখানে আমার কোনো ঘরবাড়ি নেই, আমি সেখানে বাস করি না। আমি সুনামগঞ্জ আওয়ামী লীগের কোনো নেতাও নই। সুতরাং, আমি সুনামগঞ্জ তথা বাংলাদেশের আওয়ামী লীগের কোনো কমিটিতেও নেই। তবে আমি আওয়ামী লীগকে সমর্থন করি। হ্যাঁ, আমি আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ছিলাম, কিন্তু সুনামগঞ্জের আওয়ামী লীগের সঙ্গে আমার সরাসরি কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করেই দেখি আমার বিরুদ্ধে মামলা হলো।”

সাবেক পরিকল্পনামন্ত্রী জানান, “আমি নির্ভয়ে বাড়িতে ছিলাম। পালানোর কোনো কারণ ছিল না। মামলা দায়েরের কিছুদিন পর, ১৯ সেপ্টেম্বর রাত ১১টায় সুনামগঞ্জের এসপি এসে আমাকে গ্রেফতার করলেন। সেদিন থেকেই আমি জেলে ছিলাম। প্রথমে সুনামগঞ্জের জেলে, পরে বাদাঘাটের জেলে ছিলাম। শেষ দুই দিন আমি অসুস্থ হয়ে ওসমানী মেডিকেলে ভর্তি ছিলাম। গতকাল আদালত আমাকে জামিন দিয়েছে।”

এম এ মান্নানকে প্রশ্ন করা হলে, “আপনার সমর্থনে একপক্ষ মানববন্ধন করেছে আবার অন্য একটি পক্ষ আপনার শাস্তি চেয়েছে, এই পরিস্থিতিতে আপনি কী ভাবছেন?” তিনি জানান, “আমার সমর্থকেরা মানববন্ধন করেছে, শুনেছি। তবে আমার কাছে মোবাইল বা এমন কিছু ছিল না যা দেখে জানার সুযোগ পেতাম। প্রথম দিন থেকেই আমার হাতের ঘড়ি ও মোবাইল এসপি সাহেব নিয়ে গেছেন।”

সুস্থতার বিষয় নিয়ে তিনি বলেন, “পুলিশ প্রশাসন ও হাসপাতালের ডাক্তাররা আমার সঙ্গে ভালো আচরণ করেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যথেষ্ট ভালো চিকিৎসা পেয়েছি। বড় বড় ডাক্তাররা আমার চিকিৎসা করেছেন। গতকাল থেকে আজ সারাদিন তারা আমাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখছেন। তারা মনে করেন, আমি ভালো আছি। তবে শারীরিকভাবে ভালো দেখালেও মানসিকভাবে আমি অবসাদে আছি, বিধ্বস্ত অনুভব করছি।”

তিনি আরও বলেন, “আমি কখনো ভাবিনি আমি জেলে যাব। এটা সম্ভবত আমার ভুল। আমি নির্বোধ ছিলাম, কারণ আমি ভাবিনি আমি জেলে যাব। আমি মনে মনে কষ্ট পেয়েছি যে, কেন আমি জেলে গেলাম। আমি তো কিছু করিনি। আর যে মামলায় আমি জেলে গিয়েছিলাম, সেটি দোয়ারাবাজারের একজন লোক করেছে, যাকে আমি চিনি না। ঘটনার দিন আমি সুনামগঞ্জ শহরেই ছিলাম না।”

জামিন পাওয়ার ব্যাপারে এম এ মান্নান বলেন, “আদালত আমাকে বিবেচনা করেছে এবং জামিন মঞ্জুর করেছে। আমি এজন্য কৃতজ্ঞ। সুনামগঞ্জের সুশীল সমাজ এবং নিজ এলাকার মানুষদের দোয়ায় আমি জামিন পেয়েছি।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..