সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
জুবাইরুল হক, ভোলা
ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে *ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (RAW) বা ‘র’-এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকরা অভিযোগ তুলেছেন যে ভারতের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে মুসলমানরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। এসব ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সম্পৃক্ততার অভিযোগ এনে মার্কিন প্রশাসনের নীতিনির্ধারকদের কাছে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।
কেন এই নিষেধাজ্ঞার সুপারিশ?
বিশ্লেষকদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতের কূটনৈতিক অবস্থান ও গোয়েন্দা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো ভারত সরকারের প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এখন দেখার বিষয়, মার্কিন প্রশাসন ভারতের বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে।