1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পর্ন তারকাকে ঘুষ: শপথের আগে ট্রাম্পের রায়, শাস্তি নাকি মুক্তি? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

পর্ন তারকাকে ঘুষ: শপথের আগে ট্রাম্পের রায়, শাস্তি নাকি মুক্তি?

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পঠিত
পর্ন তারকাকে ঘুষ
this is a collected or created picture for Janatar Jagoron news.

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় ১০ জানুয়ারি রায় ঘোষণা হবে। তবে তাকে শাস্তি দেয়ার সম্ভাবনা নেই বলে এক বিচারক জানিয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মিকে ঘুষ দেয়ার ফৌজদারি মামলাটি নিউইয়র্কের ম্যানহাটান আদালতে চলমান। যৌন সম্পর্ক গোপন রাখার লক্ষ্যে ঘুষ দেয়ার অভিযোগে করা মামলার পরবর্তী শুনানি হবে ১০ জানুয়ারি। নিউইয়র্কের বিচারপতি হুয়ান মারচান জানিয়েছেন, ওই দিন মামলার রায় ঘোষণা করা হবে।

তবে, ট্রাম্পকে কারাগারে পাঠানো বা অন্য কোনো শাস্তি দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দেন তিনি। বিচারপতি জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন।

রয়টার্স জানায়, প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণে কোনো আইনি জটিলতা যেন না হয়, সেজন্য বিচারপতি জুয়ান মারচান শুক্রবার আদালতে একটি রুল জারি করেছেন। এতে বলা হয়, মামলায় ট্রাম্পকে শাস্তি দেয়া হবে না। বিচারপতি বলেছেন, মূলত মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে।

ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এই রায়ের মাধ্যমে নিশ্চিত হলো যে শপথ গ্রহণের মাত্র ১০ দিন আগে ট্রাম্পকে আদালতে উপস্থিত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি অস্বাভাবিক ঘটনা। কারণ, আগের রায়ের ফলে ট্রাম্প মার্কিন ইতিহাসে প্রথম ব্যক্তি হবেন, যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েও প্রেসিডেন্ট হচ্ছেন।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, ১০ জানুয়ারির শুনানিতে ট্রাম্পকে সশরীর বা ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। বিচারপতি বলেন, ট্রাম্পকে কারাগারে পাঠানোর কোনো ইচ্ছা তার নেই। তাকে ‘শর্তহীন মুক্তি’র আদেশ দেয়া হবে। এ ধরনের আদেশের মানে হলো, ট্রাম্পকে কোনো প্রকার হেফাজতে থাকতে হবে না, আর্থিক জরিমানা দিতে হবে না, কিংবা কোনো প্রবেশনও মেনে চলতে হবে না। এটাই হবে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত।

অন্যদিকে, ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেছেন, “এ মামলায় ট্রাম্পের কোনো ধরনের শাস্তি হওয়া উচিত নয়। বেআইনি ও অগ্রহণযোগ্য এ মামলাটি অবিলম্বে খারিজ করা প্রয়োজন। এটি সাংবিধানিক অধিকার লঙ্ঘন।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..