1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দিল্লির স্কুলে অবৈধ বাংলাদেশি শিশু শনাক্তের কড়া নির্দেশ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

দিল্লির স্কুলে অবৈধ বাংলাদেশি শিশু শনাক্তের কড়া নির্দেশ!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত
দিল্লির স্কুলে অবৈধ বাংলাদেশি শিশু শনাক্তের কড়া নির্দেশ
this is a collected or created picture for Janatar Jagoron news.

দিল্লি পৌর করপোরেশন তাদের আওতাধীন স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে, শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। একই সঙ্গে এই শিশুদের জন্মসনদ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগকেও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার পিটিআই জানায়, ১২ ডিসেম্বর দিল্লি রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) নেতৃত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে দিল্লি পৌর করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর ১৮ ডিসেম্বর পৌর করপোরেশনের বিভিন্ন বিভাগে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, পৌরসভার অধীনস্থ স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি শিশুদের শনাক্ত করতে প্রয়োজনীয় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ গ্রহণ করতে শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি আগে থেকেই এমন কোনো শিশু স্কুলে ভর্তি হয়ে থাকে, তাদেরও শনাক্ত করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দিল্লি পৌর করপোরেশনের প্রতিটি আঞ্চলিক কর্তৃপক্ষকেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রেক্ষাপটে, অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ার অভিযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে দিল্লি পৌর করপোরেশনের এই নির্দেশনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..