1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পিকলু, শোকস্তব্ধ বাংলাদেশি ব্যান্ডরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পিকলু, শোকস্তব্ধ বাংলাদেশি ব্যান্ডরা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
মারা গেলেন পিকলু
this is a collected or created picture for Janatar Jagoron news.

মিনহাজ আহমেদ পিকলু, যিনি “রকস্ট্রাটা” এবং “অর্থহীন” ব্যান্ডের প্রাক্তন গিটারিস্ট হিসেবে পরিচিত, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ড “অ্যাভয়েডরাফা”-এর সদস্য রায়েফ আল হাসান রাফা।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু সিপাত আলতামুস।

মৃত্যুর খবর জানিয়ে রায়েফ আল হাসান রাফা ফেসবুকে লিখেছেন, “রামপুরার একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন তিনি। অনুষ্ঠান শেষে স্টেজেই অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার।”

রাফা আরও উল্লেখ করেন, “তিনি ছিলেন আমার প্রথম মেন্টর। একজন মিউজিশিয়ান হিসেবে নিজেকে কীভাবে তৈরি করতে হয়, তা তিনি আমাকে শিখিয়েছেন। দেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান গিটারিস্ট ছিলেন তিনি। তার অভাব কোনো দিন পূরণ হবে না।”

পিকলুর প্রয়াণে শোক প্রকাশ করে ফেইসবুকে ব্যান্ড ভাইকিংস লিখেছে, “আমরা আমাদের এক অমূল্য রত্ন হারিয়েছি। পিকলু ভাই, শান্তিতে বিশ্রাম নিন।”

এই বছরের শুরুতেও তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পিকলুর পরিবারের কোনো সদস্য বর্তমানে দেশে নেই। তার মরদেহ আপাতত মালিবাগের মাল্টিকেয়ার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পিকলু ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের অন্যতম শিষ্য। নব্বইয়ের দশকের শুরুর দিকে তিনি কিছু সময় ওয়ারফেজে ছিলেন। এরপর ১৯৯৯ সালে “অর্থহীন” ব্যান্ডে যোগ দেন। রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকা সহ আরও অনেক ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। সেশন গিটারিস্ট হিসেবেও দেশের অনেক ব্যান্ড এবং শিল্পীদের সঙ্গে বাজিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..