1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
র‌্যাবের দাবি: ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ হয়নি - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

র‌্যাবের দাবি: ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ হয়নি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি। তারা উল্লেখ করেছেন, ওই সময় হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল।

বুধবার (২ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস এসব তথ্য উপস্থাপন করেন।

মুনিম ফেরদৌস বলেন, কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত যাদের শনাক্ত করা হয়েছে, তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের কাজ চলছে। এছাড়া আরও ৩০ থেকে ৪০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যারা হেলমেট পরে হামলায় অংশ নিয়েছিল, তাদেরও শনাক্ত করা হচ্ছে।

আন্দোলনের সময় র‌্যাবের গুলি করার বিষয়ে প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র জানান, গুলি ছোড়া হয়নি, হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল।

পূজার সময় যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। এজন্য প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা আরও শক্তিশালী করা হবে।

র‌্যাবের কর্মকর্তারা আরো জানিয়েছেন, সাগর-রুনির মামলাটি দ্রুতগতিতে এগিয়ে নিতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই প্রক্রিয়ায় টাস্কফোর্সকে প্রয়োজনে সহায়তা করবে র‌্যাব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..