1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশকে সংস্কারের জন্য ৩৫০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বাংলাদেশকে সংস্কারের জন্য ৩৫০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
ঋণ দেবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক ৩৫০ কোটি ডলার সহজ শর্তে ঋণ দেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মধ্যে বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাসস জানায়, গতকাল বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী দুপুরে তাঁদের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানান, মোট ঋণের মধ্যে ২০০ কোটি ডলার নতুন ঋণ হিসেবে প্রদান করা হবে, বাকি ১৫০ কোটি ডলার বিদ্যমান প্রকল্প থেকে পুনর্ব্যবহৃত হবে।

বিশ্বব্যাংক মূলত ডিজিটালাইজেশন, তারল্য সংকট নিরসন, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতের সংস্কারে এই ঋণ সহায়তা দেবে বলে জানান তিনি।

ড. ইউনূস বৈঠকে অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত সংস্কার কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন এবং ঋণ কর্মসূচিতে উদ্ভাবনী পরিবর্তনের আহ্বান জানান। তাঁর মতে, “দেশের পুনর্গঠনের এটি একটি সুবর্ণ সুযোগ।”

বৈঠকে অজয় বাঙ্গা দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতে সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

এ বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..