1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাকিব আল হাসানের গ্রেপ্তারি পরোয়ানা: চেক প্রতারণার আলোচনায় ক্রিকেট তারকা - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

সাকিব আল হাসানের গ্রেপ্তারি পরোয়ানা: চেক প্রতারণার আলোচনায় ক্রিকেট তারকা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পঠিত
সাকিব আল হাসানের গ্রেপ্তারি পরোয়ানা: চেক প্রতারণার আলোচনায় ক্রিকেট তারকা
this is a collected or created picture for Janatar Jagoron news.

চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান আজ রোববার এই আদেশ দেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান।

আদালত–সংশ্লিষ্ট সূত্রমতে, চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান। সেদিন আদালত সাকিব আল হাসানসহ চারজনকে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ছিল ১৯ জানুয়ারি।

তবে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক এবং মালাইকার বেগম। কিন্তু সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। পরে আদালত সাকিব আল হাসান ও গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাত বছর আগে (২০১৭ সালে) প্রতিষ্ঠানটি আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ গ্রহণ করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি। পরে ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য নোটিশ পাঠানো হয়। এর জবাবে অ্যাগ্রো ফার্ম লিমিটেড চলতি বছরের ৪ সেপ্টেম্বর ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক ব্যাংকে প্রদান করে।

তবে, চেকগুলো ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় প্রত্যাখ্যাত হয়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান ও তার প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠায়। কিন্তু তারপরেও টাকা পরিশোধ না করায় গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংক সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..