1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মিডিয়া ঘেরাওয়ের হুমকিতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মিডিয়া ঘেরাওয়ের হুমকিতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পঠিত
কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় অটল। তাই মিডিয়াকে হুমকি দেওয়া ও ঘেরাওয়ের মতো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাশাপাশি, এ ধরনের ঘটনা ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে হুমকি ও ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ বিষয়ে মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিতে চায় যে, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানায়। কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি কয়েকজন ব্যক্তি দেশের শীর্ষস্থানীয় কিছু মিডিয়া অফিস ঘেরাও ও দখলের হুমকি দিয়েছে। বিশেষত, দৈনিক কালবেলা অফিস ঘেরাও করে দখলের হুমকি দেওয়া হয়েছে শুক্রবার (২৫ অক্টোবর)।

এই বিষয়ে দৈনিক কালবেলা কর্তৃপক্ষ বুধবার (২৩ অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। সাধারণ ডায়েরির কপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র‌্যাব, ডিবি ও সেনা ক্যাম্পে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..