1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে উর্মির বিরুদ্ধে নতুন মামলা! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে উর্মির বিরুদ্ধে নতুন মামলা!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত
উর্মির বিরুদ্ধে নতুন মামলা

জুলাই-আগস্টের গণহত্যা সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের কারণে মানহানির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম (ঊর্মি) বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের করেন মোল্যা শওকত হোসেন বাবু। পরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আল আমীন মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বাদী তার এজাহারে উল্লেখ করেন, গত ৫ অক্টোবর উর্মি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নয়, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। যা তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধের দায়ে ফেলেছে।

আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছে এবং তা তদন্তের জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) আবু সাঈদসহ ছাত্র আন্দোলনে নিহতদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে তাপসী তাবাসসুম উর্মিকে সশরীরে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ অপেক্ষমাণ রাখেন। এরপর বিকেলে মামলাটি আমলে নিয়ে উর্মিকে আগামী ২৮ নভেম্বর সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পাশাপাশি বলা হয়েছে, উর্মি সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও শহীদ আবু সাঈদসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার ও সরকারপ্রধান নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফেসবুকে অবমাননাকর বক্তব্য লিখেছেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত সরকারপ্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে। পাশাপাশি তিনি সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করেছেন।

গত ৫ অক্টোবর লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে এক পোস্টে আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে লেখেন, ‘কত বড় বোকার স্বর্গে আছি, এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটি ছেলে, যে কি না বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতে মারা পড়ল; সে নাকি শহীদ! এটাও এখন মানা লাগবে!’

এরপর তুমুল জনরোষের মুখে ৬ অক্টোবর উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..