1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রায় ২১ কোটি টাকার মূল্যের অবৈধ তিমি মাছের বমি উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

প্রায় ২১ কোটি টাকার মূল্যের অবৈধ তিমি মাছের বমি উদ্ধার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত
তিমি মাছের বমি

কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকার ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমির বমি) উদ্ধার করেছে। পাচারের সঙ্গে যুক্ত সেন্টমার্টিন ইউনিয়নের নির আহমদের পুত্র শামসুল আলম (৩৫) গ্রেফতার হয়েছে।

সোমবার সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এই তথ্য জানান।

তিনি বলেন, রোববার শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় চোরাচালান হতে পারে এমন একটি তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং শাহপরীরদ্বীপ বিওপির দুটি টহলদল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন শামসুল আলমকে (৩৫) গ্রেফতার করে। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি বালতির ভিতরে বিক্রয় নিষিদ্ধ ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমির বমি) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য পরীক্ষা করে শনাক্ত করা হয়।

উক্ত অ্যাম্বারগ্রিসের মধ্যে সিনথেটিক পদার্থের মিশ্রণ প্রমাণ করে যে, এটি চোরাচালানের উদ্দেশ্যে বিদেশ থেকে পাচার হয়ে আসে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অ্যাম্বারগ্রিসের চালান তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করছিল।

তিনি আরও জানান, এই ধরনের অ্যাম্বারগ্রিস সাধারণত বিভিন্ন উন্নত দেশে পাচার করা হয় এবং এটি থেকে মূল্যবান পারফিউম ও ওষুধ প্রস্তুত করা হয়। বাংলাদেশে এ ধরনের দুষ্প্রাপ্য ও মূল্যবান পণ্যের চোরাচালান একটি বিরল ঘটনা।

উদ্ধারকৃত অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা দেওয়া হয়েছে এবং আটককৃত আসামিকে মোবাইল ফোনসহ অ্যাম্বারগ্রিস (তিমির বমি) অবৈধভাবে রাখার এবং চোরাচালানের অভিযোগে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..