1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকার বায়ুদূষণ আজকে বিশ্বে চতুর্থ, সুস্থ থাকতে জানুন কার্যকর টিপস! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ঢাকার বায়ুদূষণ আজকে বিশ্বে চতুর্থ, সুস্থ থাকতে জানুন কার্যকর টিপস!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত
ঢাকার বায়ুদূষণ

ঢাকার বায়ুদূষণ ক্রমাগত বেড়ে চলছে। সাধারণত বর্ষাকাল শেষে দূষণ বৃদ্ধি পায়, এবং এবারের পরিস্থিতি একই রকম।

সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ। এই সময়ে আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ১৬৩। এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়।

বায়ুদূষণের এই পরিস্থিতি নিয়মিতভাবে তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মানের লাইভ সূচকটি শহরের বাতাসের বিশুদ্ধতা বা দূষণের মাত্রা সম্পর্কে জনগণকে তথ্য ও সতর্কতা প্রদান করে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণের শীর্ষ স্থানে ছিল পাকিস্তানের লাহোর, যেখানে স্কোর ছিল ৪৯৬। দ্বিতীয় স্থানে ভারতীয় রাজধানী দিল্লির স্কোর ৪২০।

ঢাকার বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর। এই বায়ু সব মানুষের জন্যই বিপজ্জনক। আজ ঢাকা এবং আশপাশের তিনটি স্থানের দূষণের অবস্থা বেশি খারাপ, সেগুলো হলো মহাখালীর আইসিডিডিআরবি, ইস্টার্ন হাউজিং ও গুলশানের রব ভবন।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উচ্চমাত্রা। আজ ঢাকার বাতাসে এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্দেশিত মানের তুলনায় ১৪ শতাংশ বেশি।

এ পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ হলো, বাইরের পরিবেশে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা স্থানে ব্যায়াম এড়িয়ে চলা উচিত। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..