1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ বাবা-মেয়ের লাশ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ বাবা-মেয়ের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত
বাবা-মেয়ের লাশ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়া বাবা ও মেয়ের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বারাহিরচর এলাকার ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ দেখতে পান স্থানীয়রা।

নিহতদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন চর জামালপুর গ্রামের বাসিন্দা মহিদুর রহমান (৫০) ও তাঁর মেয়ে রাফা আক্তার (১২)। মহিদুর একজন ব্যবসায়ী ছিলেন এবং রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সিঙ্গাইর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্যে জানা যায়, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মহিদুর রহমান তাঁর মেয়ে রাফাকে সাঁতার শেখানোর জন্য ধলেশ্বরী নদীর বারাহিরচর খেয়াঘাট এলাকায় নিয়ে যান। রাফা প্লাস্টিকের বোতল ব্যবহার করে সাঁতার শেখার চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে যায়, যার ফলে রাফা পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মহিদুরও পানিতে তলিয়ে যান।

এই ঘটনার পরপরই সিঙ্গাইর ফায়ার সার্ভিস ও আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে, তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মেলেনি। আজ সকাল আটটার দিকে, বারাহিরচর খেয়াঘাটের ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ভাটিতে ধলেশ্বরী নদীতে বাবা ও মেয়ের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে এবং পরে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।

সিঙ্গাইর ফায়ার স্টেশনের ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, “গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও বাবা-মেয়ের সন্ধান পাওয়া যায়নি। আজ বিশেষ ডুবুরি দল আসার আগেই তাঁদের লাশ ভেসে ওঠে এবং তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..