1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নেশার টাকা যোগাতে গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

নেশার টাকা যোগাতে গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
মাকে কুপিয়ে হত্যা

একজন মা শুধু বাধা দিয়েছিলেন, আর তাতেই হারালেন প্রাণ নিজের ছেলের হাতে!

শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর

জামালপুরে নেশার টাকা যোগাতে গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মনজিলা বেগম জিরা (৬০) নামের নারীকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮)। ১৫ (এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টায় জামালপুর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজিলা বেগম জিরা (৬০) হাটচন্দ্রা গ্রামের স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী । সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও জামালপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত । মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা। গতকাল মাদকের টাকার জন্য মঞ্জু বাড়িতে একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয়। ঐদিন সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ(৪০) অবশিষ্ট টাকা নিয়ে গাছ কাটতে এলে স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী নিহত মনজিলা বেগম জিরা (৬০) গাছ কাটতে বাধা দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) এলোপাথারি ভাবে তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে । এ সময় গাছ ক্রেতা হাট চন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে মঞ্জু।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার আরিফ জানান, বর্তমানে শেখ ফরিদ সুস্থ রয়েছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু মো: ফয়সাল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে ।অভিযুক্ত মঞ্জুকে আটক করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..