1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হামলার প্রতিবাদে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

মনোহরদীতে গাজায় বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার পঠিত
জামায়াতের বিশাল বিক্ষোভ

ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে গর্জে উঠলো মনোহরদীর জনতা ও জামায়াত!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে আজ নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পবিত্র আসরের নামাজের পর মনোহরদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আসরের জামাতের ইমামতি করেন এবং বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী, নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

বিক্ষোভ মিছিলটি মনোহরদী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা ‘গাজা তুমি একা নও’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ফিলিস্তিনের মুক্তি চাই’—এই ধরনের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা শুধু ফিলিস্তিন নয়, সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন সময় এসেছে মুসলিম বিশ্বকে এক হয়ে দাঁড়াবার। আমরা এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াব, ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ আমীর মাওলানা মো. সানাউল্লাহ, উত্তর আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং মনোহরদী পৌরসভা জামায়াতের আমীর মো. আসাদুজ্জামান নূর।

বক্তারা গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্ব এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ফিলিস্তিনের অবস্থা আরও ভয়াবহ রূপ নেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..