বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ভয়ংকর ফাঁদ! প্রেমের প্রলোভনে এক বছর ধরে চলছিল নারকীয় নির্যাতন!
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ মার্চ) বিশেষ অভিযান চালিয়ে দিঘলিয়া থানা পুলিশ চন্দনীমহল এলাকা থেকে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম মোঃ এমদাদ গাজী (৩৭)। তিনি দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজারে মুরগীর ব্যবসা করতেন।
ভিকটিম চন্দনীমহল বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং বিভিন্ন বাড়িতে কাজ করতেন। বাজারে যাতায়াতের পথে এমদাদ গাজী তাকে কু-প্রস্তাব দিতে থাকে। ভিকটিম রাজি না হওয়ায় সে নানা ফন্দি আঁটতে থাকে।
এক বছর আগে, এক ভ্যানচালকের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের জন্য মুরগী কাটার কথা বলে এমদাদ গাজী ভিকটিমকে তার দোকানে নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত কাজ করিয়ে একপর্যায়ে দোকানের পেছনে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরপরও বারবার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে শারীরিক সম্পর্কে বাধ্য করে।
শেষবার ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে কাবিনের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে এবং পরে প্রতিশ্রুতি ভেঙে ভয় দেখাতে থাকে। এ ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃত এমদাদ গাজীকে ২৪ মার্চ আদালতে পাঠানো হয়েছে।