বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
“অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি পেলেন ময়মনসিংহের শ্রেষ্ঠ এএসআই ফরহাদ উদ্দিন”
জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর
ময়মনসিংহ কোতোয়ালি থানার এএসআই ফরহাদ উদ্দিন এবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন, এক দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রম, মেধা এবং লক্ষ্যপূরণের অদম্য ইচ্ছা নিয়ে। এই সম্মানজনক পুরস্কারটি তিনি পেলেন বৃহস্পতিবার (২০ মার্চ) জেলা পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায়। সভায় জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম তাকে পুরস্কৃত করেন, যেখানে পুলিশ সুপার নিজেই সভাপতিত্ব করেন।
কোতোয়ালী থানায় এএসআই ফরহাদ উদ্দিনের দায়িত্ব গ্রহণের পর থেকে থানার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অপহরণ এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করেছেন। এর ফলস্বরূপ তাকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত করা হয়।
পুরস্কার পেয়ে ফরহাদ উদ্দিন বলেন, “জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং ডাকাতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে জনগণ শান্তিতে থাকতে পারে।”