শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
“বিচারের দাবিতে উত্তাল হোমনা! বিল্লাল হত্যার আসামিদের গ্রেফতার চাই, ফাঁসি চাই”
কুমিল্লার হোমনায় নৃশংসভাবে খুন হওয়া বিল্লালের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল জনতা।
১৯ মার্চ বুধবার, হোমনার ঘাড়মোড়া গ্রামে আয়োজিত এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ঘাড়মোড়া বাজারের সামনে হোমনা-কাশিপুর রোডে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন নিহত বিল্লালের মা শেলী বেগম, ফুফু কুলসুম বেগম, রহিম মেম্বার, মালু মেম্বার, সমাজসেবক আবদুর রহিম, মো. ইয়াছিন, আনোয়ার হোসেন, ইফতেখার, সাইদুল ও নবী হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, “আমরা মাদকমুক্ত সমাজ চাই! বিল্লালের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই।”
উল্লেখ্য, ১৬ মার্চ রাতে হোমনার বড় ঘাড়মোড়া গ্রামে মাদকসেবীদের পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় বিল্লালকে।