শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিবগঞ্জে সাংবাদিকদের মিলনমেলা: প্রেসক্লাবের উদ্যোগে জমকালো ইফতার ও আলোচনা সভা!
বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: সাংবাদিকতার শক্তি, দায়িত্ব ও ভবিষ্যৎ নিয়ে প্রাণবন্ত আলোচনা ও সৌহার্দ্যের মিলনমেলা! বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে এক ব্যতিক্রমী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে অবস্থিত আমিন উল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তড়িৎ কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী, ও বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ।
আলোচনায় উঠে আসে সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ববোধ ও গণমাধ্যমের স্বাধীনতা। অতিথিরা বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজকে এগিয়ে নিতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী বলেন, “সাংবাদিকতা শুধু তথ্য প্রচার নয়, এটি সমাজ বদলের শক্তিশালী হাতিয়ার। দায়িত্বশীল সাংবাদিকরা দেশ ও জাতির উন্নয়নে বড় ভূমিকা রাখেন।”
আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তথ্যের মাধ্যমে তারা দেশ ও জনগণের সেবা করেন এবং বাংলাদেশ প্রেসক্লাব সবসময় তাদের পাশে থাকবে।
মোবারকপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ মিয়া বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ প্রশস্ত করছে।”

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “সাংবাদিকদের তথ্যনির্ভর সংবাদ পরিবেশন আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে সমাজে শান্তি ও নিরাপত্তা আরও সুসংহত হবে।”
আলোচনা সভায় সাংবাদিকতার নীতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শেষে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ সেতাউর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক মোঃ সেতাউর রহমান।
এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের সদস্যরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।