শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে বিভীষিকা! দেড় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত কুখ্যাত বিকৃত রশিদ
গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় এক ভয়ংকর ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে! মাত্র দেড় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক কুখ্যাত বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫), উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে। ১৭ মার্চ দুপুর ১টার দিকে এই লজ্জাজনক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রশিদ ওই শিশুর আত্মীয় এবং প্রতিবেশী। কিন্তু ভয়ংকর তথ্য হলো, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিকৃতকামিতার সঙ্গে জড়িত! এলাকাবাসীর দাবি, সে এর আগেও গরু, ছাগল এমনকি কুকুরের সঙ্গেও বিকৃত যৌনাচার করেছে! এ নিয়ে তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও সে বারবার পার পেয়ে যায়।
প্রতিবেশী জোসনা বেগম ও অন্যরা জানান, রশিদ এতটাই কুখ্যাত যে একবার পার্শ্ববর্তী সৈয়দপুর গ্রামে গরুর সঙ্গে বিকৃত কাজ করে ধরা পড়ে এবং তাকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়! তাছাড়া, সে বিভিন্ন সময়ে চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত।
ভুক্তভোগী শিশুর দাদী জানান, “আমার নাতনি খেলতে খেলতে রশিদের ঘরে চলে যায়, আমি টের পাইনি। হঠাৎ তার কান্নার শব্দ শুনে দৌড়ে যাই, দরজা ধাক্কা দিয়ে খুলে দেখি—রশিদ উলঙ্গ অবস্থায়, আর আমার নাতনির প্যান্ট খোলা! আমি সময়মতো না গেলে আজ হয়তো সে মরে যেত!”
শিশুটির মা বলেন, “আমি বড় মেয়েকে চিকিৎসার জন্য নাটোরে নিয়ে গিয়েছিলাম। ফিরে এসে এই বিভীষিকাময় খবর শুনে পাগল হয়ে গেছি! এই বিকৃত রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করতে সাহস না পায়!”
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, “ঘটনাটির তদন্ত চলছে। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
এলাকাবাসী ক্ষোভে ফুঁসছে, সবাই একটাই দাবি তুলেছে—এমন নৃশংস অপরাধের যেন কঠোরতম শাস্তি হয়!