1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
"মনপুরার স্লুইসগেট": একে মরন ফাঁদ বলতেই হবে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

“মনপুরার স্লুইসগেট”: একে মরন ফাঁদ বলতেই হবে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
"মনপুরার স্লুইসগেট"

মো: বনি আমিন, মনপুরা প্রতিনিধি

“ভোলার মনপুরায় মরন ফাঁদে পরিণত স্লুইসগেট, লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে!”

ভোলার মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরযতিন এলাকার জংলার খালের স্লুইসগেটটি এখন কার্যত একটি ‘মরন ফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে তদারকির অভাবে এটি অকার্যকর হয়ে পড়েছে, যার ফলে এলাকার হাজার হাজার মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড (ওয়াবদা) ১৯৯৩ সালে কৃষকদের সুবিধার জন্য এই স্লুইসগেটটি নির্মাণ করেছিল, কিন্তু এখন এটি শুধুই হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকার বাসিন্দারা, যেমন আমিনুল ইসলাম ও রবিউল হক, জানান, স্লুইসগেটটির দরজা গত ৩ বছরে একের পর এক ছুটে পড়েছে, যার ফলে ২০২৪ সালের বর্ষায় প্রায় ১৫ হাজার পরিবারের ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এমনকি ব্যবসায়ী রত্তন মহাজনও ক্ষতির শিকার হন, তার পুকুরের মাছ সুনামির মতো পানি ওঠার কারণে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়।

তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, স্লুইসগেটটি এখনো মেরামত করা হয়নি, আর গত ১৫ দিনে আবারও ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলছেন, “এই গেইটটি অনেক বছর ধরে অকেজো হয়ে আছে, আরও খারাপ হয়ে গেছে। যদি এর মেরামত না হয়, তাহলে সোনার চর এবং চরযতিনের মানুষকে না খেতে পেয়ে মরতে হবে।”

পানি উন্নয়ন বোর্ডের এসও মো: আব্দু রহমান জানিয়েছেন, স্লুইসগেটটি মেরামত করার কাজ ঠিকাদার কোম্পানি ওয়েস্ট ইঞ্জিনিয়ারিংকে দেওয়া হয়েছে, কিন্তু তারা জানিয়েছে, কাজটি শেষ হতে প্রায় ২ বছর লাগতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..