শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিশু নির্যাতনে কাঁপছে সরিষাবাড়ী! হাজারো জনতার বিক্ষোভে উত্তাল মাদ্রাসা চত্বরে সেনা মোতায়েন
সানোয়ার হোসেন ছানু, ইসলামপুর
জামালপুরের সরিষাবাড়ীর এক মাদ্রাসায় ইফতারের পর ঘটে ভয়ংকর ঘটনা—দুই শিশুকে বলাৎকারের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক বজলুর রহমানকে (৩০) তিন ঘণ্টা ধরে আটক করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
এক নির্যাতিতার মা জানান, তার দশ বছরের শিশুকে দুই মাস ধরে বলাৎকার করা হচ্ছিল, কিন্তু আজ সে ভয়ে সব প্রকাশ করেছে।
অন্য এক ভুক্তভোগীর মা অভিযোগ করেন, তার নয় বছরের ছেলেও চার মাস ধরে একই নৃশংসতার শিকার। তিনি দোষীর কঠোর শাস্তি দাবি করেন।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, “অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করতে পুলিশ পাঠানো হলেও হাজার হাজার বিক্ষুব্ধ জনতার কারণে সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”