1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চট্টগ্রাম-মনপুরা নৌরুটে ফের বিলাসবহুল লঞ্চের যাত্রা শুরু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম-মনপুরা নৌরুটে ফের বিলাসবহুল লঞ্চের যাত্রা শুরু

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
লঞ্চের যাত্রা

আবারও চালু বিলাসবহুল এমভি বারো আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস, উপকূলীয় রুটে যাত্রীদের জন্য সুখবর!

বনি আমিন, মনপুরা প্রতিনিধি

উপকূলীয় যাত্রীদের জন্য দারুণ এক খবর! মনপুরা-চরফ্যাশন-চট্টগ্রাম নৌ রুটে আবারও চালু হচ্ছে বিলাসবহুল এমভি বারো আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২০ মার্চ থেকে ফের শুরু হচ্ছে এই স্বাচ্ছন্দ্যময় নৌযাত্রা। খবরটি নিশ্চিত করেছেন বারো আউলিয়া লঞ্চের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।

এর আগে লঞ্চ দুটি কিছুদিন চললেও, সঠিক পরিকল্পনার অভাবে বন্ধ হয়ে যায়। তবে এবার যাত্রী চাহিদা ও নৌযান সংকটের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, নিরবচ্ছিন্নভাবে এই রুটে বিলাসবহুল সার্ভিস চালু রাখার।

চট্টগ্রামের সদরঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় ছেড়ে গিয়ে লঞ্চ দুটি নোয়াখালীর হাতিয়া, ভোলার মনপুরার ঢালচর ও রামনেওয়াজ, লালমোহনের মঙ্গল শিকদার হয়ে চরফ্যাশনের বেতুয়া পর্যন্ত যাবে। একইভাবে প্রতিদিন সকাল ৮টায় চরফ্যাশন থেকে ছেড়ে চট্টগ্রাম ফিরে আসবে।

বারো আউলিয়া লঞ্চের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম জানান, “এটি শুধু যাতায়াতের একটি মাধ্যম নয়, বরং উপকূলবাসীর জন্য একটি আরামদায়ক ও নিরাপদ নৌপরিবহন ব্যবস্থা। যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই লঞ্চ দুটি চলাচল করবে নিয়মিতভাবে, যা উপকূলীয় যাত্রার নতুন দিগন্ত উন্মোচন করবে!”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..