রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
আব্দুর রহিম: বগুড়া জেলা প্রতিনিধি
শুক্রবার রাতে চকসূত্রাপুর লেবার মাঠ যেন পরিণত হয়েছিল এক উৎসবের নগরীতে! শহীদ জিয়া স্মৃতি স্মরণে আয়োজিত ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপচে পড়া ভিড়। আয়োজক চকসূত্রাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান ছিল তারকাময়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং ও কঠিন, তাই তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান তরুণদের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন দেশ গঠনের জন্য।”
তিনি আরও বলেন, “স্বাধীন বাংলাদেশে বিএনপির হাত ধরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিপক্ষ ঘাপটি মেরে আছে, সুযোগ পেলেই নতুন নামে হাজির হবে। তাই জনগণের মন জয় করতে হবে।”
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ শেখ। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল। বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলী, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল রহমান মজনু, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক মিশন আকন্দ ও সাংগঠনিক সম্পাদক মোঃ শানবীর আহম্মেদ শয়ন।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিন্টু খান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সাবেক ছাত্রনেতা আহমেদুল আবির পলাশ, পাভেল, বিশিষ্ট ঠিকাদার হাসিবুল শহিদ, ছাত্রদল নেতা নাছিরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ রহমান, আলিফ ক্লিনিকের পরিচালক রাব্বি হোসেন, ফাতেমা ক্লিনিকের পরিচালক সাহাবুদ্দিন, তরুণ প্রজন্ম দলের সভাপতি জাহাঙ্গীর হায়দার বুলবুল, সাধারণ সম্পাদক মতিন প্রাং, শহর শাখার সভাপতি শাহাদাত হোসেন, বয়েজ ক্লাবের সভাপতি রাজবাবু, স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমাম হোসেন রকি, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম পুটু, তাঁতী দলের সভাপতি মামুন হোসেন ও সাধারণ সম্পাদক সুমন হোসেন।
উদ্দীপনা, উত্তেজনা আর দলীয় ঐক্যবদ্ধতার বার্তা নিয়ে জমজমাট এ ক্রিকেট টুর্নামেন্ট যেন হয়ে উঠেছিল রাজনৈতিক মহলের মিলনমেলা!