1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বৈঠামারীতে মেম্বার পদপ্রার্থী আব্দুল মান্নান, জয়ের প্রত্যয়ে চায় সবার দোয়া! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

বৈঠামারীতে মেম্বার পদপ্রার্থী আব্দুল মান্নান, জয়ের প্রত্যয়ে চায় সবার দোয়া!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬৯ বার পঠিত
আব্দুল মান্নান

জামালপুর সদর উপজেলার ০৮ নং বাঁশচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড (বৈঠামারী) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মো: আব্দুল মান্নান। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আব্দুল মান্নান দীর্ঘ ৩২ বছর ধরে ব্যবসায়িক জগতে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি মেসার্স জাহিদ ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং “Over the Limits… দীর্ঘ ৩২ বছরের পথচলা” এই স্লোগানকে সামনে রেখে সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।

শুধু ব্যবসায়ী নন, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাঁশচড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি ঝাওলা গোপালপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

আব্দুল মান্নান বলেন,
“আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। আসন্ন ইউপি নির্বাচনে আমি মেম্বার পদে প্রার্থী হতে যাচ্ছি। এলাকাবাসীর সুখ-দুঃখে তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করতে চাই। উন্নয়নমূলক কাজের মাধ্যমে বৈঠামারীকে এগিয়ে নিতে চাই। এজন্য আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন একান্তভাবে প্রয়োজন।”

বৈঠামারী এলাকার জনগণের অনেক প্রত্যাশা রয়েছে আগামী নির্বাচনের প্রার্থীদের প্রতি। আব্দুল মান্নান কি পারবেন সেই প্রত্যাশা পূরণ করতে? সেটাই এখন দেখার বিষয়!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..